Ruralinfobd.com
LOGO
গ্রামীণ মানুষের জন্য নির্ভরযোগ্য তথ্যভান্ডার
 

নতুন খবর ও তথ্য সহযোগী সংগঠন যোগাযোগ
 
প্রশ্ন উত্তর

চাষীভাইদের প্রশ্নোত্তর

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ ওসমান গণি
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

ধানের মাজরা পোকা ও পাতা লাল হয়ে যায়

উত্তর

মাজরা পোকা

লক্ষণ মাজরা পোকার কীড়া গাছের কুশি ও শীষের ক্ষতি করেএ পোকার আক্রমণ হলে কুশি অবস্হায় মরা ডিগ এবং ফুল আসার পর আক্রমন হলে সাদা শীষ সৃষ্টি হয়
ব্যবস্হাপনা

আলোক-ফাঁদের সাহায্যে মথ দমন করা যায়
মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করা যায়

ডালপালা পুঁতে পোকাখোকো পাখির সাহায্য নেওয়া যায়

মাজরা পোকার ডিমের শতকরা ৫০-৬০ ভাগ পরজীবী পোকার
কারণে নষ্ট হয়ে থাকে, সুতরাং যথাসম্ভব কীটনাশক প্রয়োগ পরিহার করা ভালো
জমিতে শতকরা ১০-১৫ ভাগ মরা ডিগ অথবা শতকরা ৫ ভাগ সাদা শীষ হলে কীটনাশক প্রয়োগ করা ভালো

২য় বার সার দেওয়ার সময় বাসুডিন প্রতি ৩৫ শতাংশে ১ কেজি হারে প্রয়োগ করতে হবে

প্রতিরোধ ও সহনশীল জাত বিআর ১ (চান্দিনা) ও সহনশীল জাত বিআর ১০,
বিআর ১১ ও বিআর ২২

পাতা লাল হয়ে যায়
ফসফরাস সারের অভাবজনিত লক্ষণ:
গাছের শিকর বৃদ্ধি বিঘ্নিত হয় এবং গাছ আকারে ছোট থাকে এবং কুশির সংখ্যা কম হয়

পাতা ছোট
, চিকন ও খাড়া এবং পাতার রং কালচে সবুজ দেখায়
কচি পাতা পুরাতন পাতার চেয়ে সুস্হ থাকে এবং পুরাতন পাতা পরবর্তীতে লালচে হয়ে মারা যায়

ধানের জীবন চক্র দীর্ঘায়িত হয়
ফসফরাসের ঘাটতি চরম হলে ধান গাছে ফুল আসতে খুবই দেরি হয় এবং ফলন খুব কমে যায়

টিএসপি সারের পরিমাণ

টিএসপি

উপাদান

ফসফরাস

প্রয়োগের হার

আমন মৌসুমে একর প্রতি ৩০ কেজি এবং বোরো মৌসুমে একর প্রতি ৪৮ কেজি

 

প্রয়োগ পদ্ধতি

জমির শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে অথবা চারা রোপণের তিন সপ্তাহের মধ্যে উপরি প্রয়োগ করলেও চলবে

ছিটিয়ে প্রয়োগ করে, চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ কাদের, মোঃ বছির উদ্দিন, মোঃ ওসমান, মোঃ জয়নাল আবেদিন
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন ধানের মাজরা পোকার আক্রমণ
উত্তর উপরে মাজরা পোকার বিবরণ দেওয়া হয়েছে
প্রশ্নকর্তার পরিচয়

মো: আক্তার, মো: তোফাজ্জল মিয়া, মো: লেবু
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

ধানের মাজরা পোকা ও পাতা কাটার সমস্যা

উত্তর

ধানের মাজরা পোকা
উপরে মাজরা পোকার বিবরণ দেওয়া হয়েছে


ধানের পাতা কাটা

চুঙ্গি পোকা

 

লক্ষণ

 

চুঙ্গি পোকার কীড়া পাতার সবুজ অংশ এমনভাবে খায় যে শুধু পাতার উপরের পর্দাটি বাকি থাকে কীড়া বড় হলে পাতার উপরের অংশ কেটে ছোট ছোট চুঙ্গি তৈরি করে ভেতরে থাকেআক্রান্ত জমিতে গাছের পাতা সাদা দেখায় এবং পাতার উপরের অংশ কাটা থাকেদিনের বেলায় চুঙ্গিগুলো পানিতে ভাসতে থাকে

ব্যবস্হাপনা

 

আলোক-ফাঁদের সাহায্যে মথ দমন করতে হবে
পানি থেকে হাতজাল দিদেয় চুঙ্গিসহ কীড়া সংগ্রহ করে ধ্বংস করা যায়

আক্রান্ত জমির দাঁড়ানো পানি সরিয়ে দিয়ে এবং মাটি কয়েক দিন শুকিয়ে নিতে হবে

বীজতলায় শতকরা ৫০ ভাগ পাতা এবং জমিতে শতকরা ১৫-২০ ভাগ পাতা আক্রান্ত হলে কীটনাশক ব্যবহার করা যেতে পারে
প্রশ্নকর্তার পরিচয়

 মোঃ শহিদুল ইসলাম
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

ধানের পাতা মোচরানো ও শিস পোকা

উত্তর

ধানের পাতা মোচরানো/পাতামোড়ানো পোকা

লক্ষণ:

 

পাতামোড়ানো পোকার কীড়া পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে পাতার ভিতরের সবুজ অংশ খায়খুব বেশি ক্ষতি করলে পাতা পুড়ে যাওয়ার মতো দেখায়

ব্যবস্হাপনা:

 

আলোক-ফাঁদের সাহায্যে মথ দমন করা যায়

ক্ষেতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্য নিতে হবে

ইউরিয়া সার একবারে প্রয়োগ না করে ২-৩ বারে উপরি-প্রয়োগ করা যেতে পারে

পরজীবী পোকা পাতামোড়ানো পোকার শতকরা ৩০-৪০ ভাগ কীড়া ধ্বংস করতে পারে, সুতরাং পরজীবী পোকার সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য কীটনাশক  প্রয়োগ যথাসম্ভব পরিহার করতে হবে

ক্ষেতের অধিকাংশ গাছে থোড় আসার সময় বা ঠিক তার আগে যদি শতকরা ২৫ ভাগ পাতা ক্ষতিগ্রস্ত হয় তবে কীটনাশক প্রয়োগ করতে হবে

প্রশ্নকর্তার পরিচয়

 মোঃ সাত্তার
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

ধানের মাজরা পোকা ও পাতা কুকড়িয়ে যায়

উত্তর

ধানের মাজরা পোকার সমাধান উপরে দেওয়া হয়েছে
পাতা কুকড়ানো: উপরের ধানের পাতা মোচরানো/পাতামোড়ানো পোকা দ্রষ্টব্য।

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ জুলহাস, মোঃ হেলাল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ বশির উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ ওসমান
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

বাধাকপির ভিতরে ও গোড়ায় পোকার আক্রমণ

উত্তর

বাধাকপির গোড়ায় পোকার আক্রমণ
পোকামাকড়ের নাম
: কাটুই পোকা
লক্ষণ
: কাটুই পোকার কীড়া দিনের বেলায় গাছের গোড়ায় মাটির মধ্যে থাকে এবং রাতে চারার গোড়া কেটে ফেলে
প্রতিকার
: এসব পোকার আক্রমণ দেখা দিলে একর প্রতি মর্টার ৪৮ইসি ১.৫ লিটার পানিতে ৭০ মি.লি. পরিমাণ মিশিয়ে  স্প্রে করতে হবে অথবা ৫লিটার পানিতে চা চামচের দেড় চামচ ডায়াজিনন মিশিয়ে ছিটিয়ে দিলে অথবা পোকার গর্তে কেরোসিন তৈল ঢেলে এ পোকা দমন করা যেতে পারেকাটুই পোকার জন্য ফুরাডান ৫ জি চারা লাগানোর সময় প্রতি একরে ৩ কেজি হারে দেওয়া যেতে পারে

বাধাকপির ভিতরে পোকার আক্রমণ
পোকামাকড়ের নাম
: লেদা পোকা
লক্ষণ
: লেদা পোকা কীড়া গাছের পাতা খেয়ে ফেলে
প্রতিকার
: এসব পোকার আক্রমণ দেখা দিলে একর প্রতি মর্টার ৪৮ইসি ১.৫ লিটার পানিতে ৭০ মি.লি. পরিমাণ মিশিয়ে  স্প্রে করলে  অথবা ম্যালাথিয়ন ৫০ ইসি বা রিপকর্ড ২ মি. লি./লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ আরশেদ আলী, মোঃ আবুল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহিম
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

বেগুন গাছের ডগায় পোকার আক্রমণ ও ফলন কম

উত্তর

বেগুন গাছের ডগায় পোকার আক্রমণ
লক্ষণ: ফল ও কান্ডের ডগা ছিদ্র করে এবং উৎপাদন কমিয়ে দেয়

প্রতিকার:
পোকা আক্রান্ত ডগা ও ফল ধবংস করতে হবে

সেক্স ফেরোমেন ফাঁদের ব্যবহার
বিষাক্ত কীটনাশকের প্রয়োগ বন্ধ বা সীমিত ব্যবহার করতে হবে

প্রয়োজনে নিচের অনুমোদিত মাত্রায় নিদ্দিষ্ট ক্ষমতা সম্পন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে
-
সবিক্রন ২৫০ ইসি ২মিলি/১ লিটার পানিতে মিশিয়ে অথবা রিপকর্ড ১মিলি/১লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ সিদ্দিক
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

বেগুনে গাছের গোড়া পচাঁ রোগ

উত্তর

এ রোগ দমনের জন্য  প্রতি একরে ১০০ গ্রাম বেনডাজিম ২০০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।।  তাছাড়াও হেমেক্সিল এমজেড ৭২ ডব্লিউ পি (৮%) ২০ গ্রাম পরিমাণ ১০ লিটার পানিতে মিশিয়ে গাছের বয়স  ১৫-২১ দিনে প্রথম এবং এরপর ১০-১৫ দিন অন্তর অন্তর স্প্রে করলে ভালো হয়অথবা ব্যাভিস্টিন ৫০ ডব্লিউ পি ৫০০ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে  প্রয়োগ করলেও  এ রোগ দমনে রাখা যায়

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ বাসেত, মোঃ সোহেল রানা
গ্রামঃ মির্জাপুর
, পোঃ জটাবাড়ী , মধুপুর

প্রশ্ন

কলার দাগি ও ছোট হয়

উত্তর

পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতি অনুসরণ যেমন- ফসলের পরিত্যক্ত অংশ, গাছের শুকনো পাতা ইত্যাদি জমি হতে পরিষ্কার করে পুড়িয়ে ফেলা, জমি আগাছা মুক্ত রাখা
কলা বের হওয়ার মুহূর্ত হতে ১০ দিন পর টিল্ট-২৫০ প্রতি লিটার পানিতে ০.৫ মিলি লিটার হারে ২ বার স্প্রে করা এবং কলা র্কতনের পর মেনকোজেব নামক ছত্রাকনাশকের দ্রবনের (২ গ্রাম প্রতি লিটার পানিতে) ২-৩ মিনিট ডুবিয়ে সংরক্ষণ করতে হবে

ঠান্ডা পরিবেশে (সকাল অথবা বিকেলে) কলা কর্তন করে ঠান্ড ঘরে রেখে দ্রুত এর তাপমাত্রা কমিয়ে ফেলতে হবে

কর্তনের সময় অথবা পরিবহনের সময় কলায় যাতে কোন প্রকার ক্ষতের সৃষ্টি না হয় তার ব্যবস্হা রাখতে হবে

ভালো জাত ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কলা ছোট হওয়ার সমস্যা এড়ানো যায়
 

প্রশ্ন

ক্যাম্বেল জাতের দুই'শ হাঁস আছে হাঁসের বিশ দিন বয়সে ডাক প্লে টিকা দেওয়া হয়েছেএখন হাঁসের বয়স চল্লিশ দিন, এই অবস্হায় টিকা দেওয়ার প্রয়োজন আছে কিনা ? থাকলে বিস্তারিত জানাবেন

উত্তর

হাঁসের টিকা দেওয়ার নিয়মাবলীঃ
হাঁসের বাচ্চার ১ মাস বয়সের মধ্যে বুকের মাংসে ১ সি.সি পরিমাণ ডাক
প্লেগ টিকা প্রদান করতে হবে১৫ দিন পর পুনরায় বুষ্টার ডোজ প্রয়োগ করতে হবে পরবর্তীতে প্রতি ৬ মাস অন্তর এ টিকা দিতে হবেডাক প্লে টিকার একটি ভায়েল বড়ি আকারে থাকে যা ১০০ সি. সি ডিষ্টিল ওয়াটারে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে

প্রশ্ন

এখন কিছু কিছু হাঁস দূর্বল মনে হয়, এর প্রতিকার কি ? বিস্তারিত জানাবেন

উত্তর

ডাক প্লে রোগের জন্য হাঁস দূর্বল হয় উপরোক্ত নিয়মানুযায়ী টিকা প্রদান করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব
করণীয়:
১. দূর্বল হাঁস গুলোকে আলাদা করে ফেলতে হবে

২. ঘর
, খাবার পাত্র, পানির পাত্র উপযুক্ত জীবাণুনাশক পদার্থ দ্বারা পরিস্কার করতে হবে
এই রোগ থেকে আরোগ্য লাভের পর হাঁসের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ আনোয়ার হোসেনছোট মানিক, পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

১) গম গাছ লালচে হয়ে যায় এবং মরে যায়গমগাছ মরে যাওয়া থেকে রক্ষার উপায় কি?

উত্তর

১. ভিটাভ্যাক্স-২০০ (৩ গ্রাম/কেজি) দ্বারা শোধিত বীজ বপন
২. প্রতি লিটার পানিতে টিল্ট ২৫০ ইসি নামক ছ
ত্রাকনাশক ০.৫ মি.লি হিসেবে মিশিয়ে শীষ বের হবার সময় একবার এবং এর দুই সপ্তাহ পর আর একবার স্প্রে মেশিনের সাহায্যে দুপুরের পর গাছে প্রয়োগ করতে হবে

প্রশ্ন

২) জমিতে ভাল ফসলের জন্য কি পদক্ষেপ নেয়া দরকার?

উত্তর

উপযুক্ত সময়ে বীজ বপন
উপযুক্ত মাটিতে গম চাষ
উন্নত জাত নির্বাচন
পরিমাণ মতো বীজ ব্যবহার
বীজ শোধন
ভাল ফসলের জন্য স্হানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আরো বিশদ তথ্য জানা যাবে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ আমিনুল ইসলামপোষ্ট অফিস পাড়া, পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

আমার পতিত জমিতে আবাদ করা হয় না পেঁপের চাষ করতে চাইকিভাবে পেঁপের চাষ করবো? কোন ধরনের উন্নত জাতের বীজ বা চারা লাগালে অধিক ফলন পাব?

উত্তর

নিম্নের ঠিকানায় যোগাযোগ করলে ভাল তথ্য জানতে পারবেন
মো: শাজাহান বাদশাহ ( পেঁপে বাদশাহ্‌)
মামণি কৃষি খামার
,সলিমপুর, পাবনা
মোবাইল: ০১৭১৫-০৩২৫৯৮

*
স্হানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আরো বিশদ তথ্য জানা যাবে

প্রশ্নকর্তার পরিচয়

সামাদ মন্ডলগ্রামঃ পশ্চিম কড়িয়া, পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

বেগুনের গায়ে ছিদ্র দেখা যাচ্ছে বেগুনের পাতা লাল হয়ে গাছ মরে যাচ্ছেবেগুনও ছোট ছোট হয়কোথায় কিভাবে উন্নত জাতের বেগুনের বীজ বা চারা পাওয়া যাবে?

উত্তর

সিনজেন্টা বাংলাদেশ লিঃ, ইস্ট-ওয়েস্ট সীড (বাংলাদেশ) লিঃ এন্ড নর্থসাউথ সীড লিঃ, এনার্জি প্যাক এগ্রো লিঃ, এসি আই সীড, মলিকা সীড কোম্পানী, মাসুদ সীড কোম্পানীর স্হানীয় ডিলারদেও সাথে যোগাযোগ করুন

প্রশ্ন

আলুর ভালো ফলন পাচ্ছি নাকিভাবে আলু চাষ করলে ফলন ভাল পাওয়া যাবে?

উত্তর

স্থানীয় গ্রামীণ ফোন সিআইসি অফিসে যোগাযোগ করুন।

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ আবু বকরগ্রামঃ পশ্চিম কড়িয়া, পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

১. পটলের পোকার প্রতিষেধক কি?
২. ধান ও মরিচের ভালো ফলনের জন্য কি ব্যবস্হা নেব
?

উত্তর

স্হানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে বিশদ তথ্য জানা যাবে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ নজরুল ইসলামগ্রামঃ কেওতা (বারিয়াপাড়া), পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

হাইব্রিড ধান (জাগরণ) এর উন্নত বীজ কোথায় পাওয়া যাবে তার যোগাযোগের ঠিকানা জানতে চাই?

উত্তর

ব্র্যাক -এর স্হানীয় অফিসের সাথে যোগাযোগ করুন

প্রশ্নকর্তার পরিচয়

রফিকুল ইসলাম রফিকগ্রামঃ দমদমা,পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

গমের বড় দানা ও ভালো ফসলের জন্য কি ব্যবস্হা নেবো?

উত্তর

উন্নত জাত নির্বাচন করলে গমের বড় দানা পাওয়া সম্ভবযেমন: কাঞ্চন, আনন্দ, বরকত, আকবর ইত্যাদিভালো ফসলের জন্য প্রয়োজন- উপযুক্ত সময়ে বীজ বপন
সুষম সার ও সেচউপযুক্ত মাটিতে গম চাষ
পরিমাণ মতো বীজ ব্যবহার

বীজ শোধন

স্হানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আরো বিশদ তথ্য জানা যাবে

প্রশ্ন

পাটের পাতার পোকা থেকে বাঁচার এবং পাতা লাল না হওয়ার প্রতিকার এবং ভালো ফলনের পরামর্শ চাই

উত্তর

স্হানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে বিশদ তথ্য জানা যাবে

প্রশ্নকর্তার পরিচয়

তছিরণ পোল্ট্রি ফার্ম,পাঁচবিবি, জয়পুরহাট,৭৫০১৮, মোবাইলঃ ০১৭৯-৮২৮৪৩০ (দুলু)

প্রশ্ন

১.মুরগীর প্যারালাইসি রোগ কেন হয় এবং কিভাবে এর প্রতিকার করা সম্ভব বিস্তারিত জানতে চাই

উত্তর

প্যারালাইসি রোগ কেন হয়: রাইবোফ্লাভিন (ভিটামিন বি ২) এর অভাবে মুরগীর প্যারালাইসিস বা পা অবশ হয়ে যায় ; মুরগীর পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়, মুরগী ঠিক মত হাঁটতে পারে না ; শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় বাইয়োটিন ও কোলিনের অভাবেও মুরগীর প্যারালাইসিস হয়

প্রতিকার: মাছের গুঁড়া , কাঁচা ঘাস, লালী গুড়া ও কাঁচা শাকসব্জীতে প্রচুর পরিমাণে এ ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ালে সুফল পাওয়া যায়

প্রশ্ন

২.কোন সময় ভিটামিন দেওয়া যাবে এবং কি কি ভিটামিন খাওয়ালে ভাল হয়?

উত্তর

ভিটামিনের উৎসঃ
> বিভিন্ন খাদ্য উপকরণ
> সবুজ শাক-সবজি ও রঙিন ফলমূল
> পাকস্হলিতে ক্ষুদ্র জীবাণুর কার্যক্রমে কিছু ভিটামিন উৎপন্ন হয় । (যেমন ভিটাড় সি ’)
>
খাদ্যের কিছু প্রো ভিটামিন হাঁস মুরগির দেহে খাঁটি ভিটামিন রুপান্তর হয়
>
ভিটামিন সুনিদিষ্ট রাসায়নিক যৌগিক পর্দাথ বিধায় কৃত্রিম উপায়ে তরী করা যায়

ভিটামিনের শ্রেণীবিভাগঃ

>
দ্রাব্যতার ভিত্তিতে ভিটামিন ২ শ্রেণীতে ভাগ করা হয়
ক) চর্বিতে দ্রবীভূত ভিটামিন যেমন এ
, ডি- ই ও কে ( মুরগির ভিটামিন ডি-৩ প্রয়োজন হয় )
খ) পানিতে দ্রবীভূত ভিটামিন যেমন - বি ও সি

ভিটামিনের ব্যবহারঃ
> খাদ্যের সাথে অথবা পানির সাথে ভিটামিন পরিমাণমত ব্যবহার করতে হয়
> অতিরিক্ত ভিটামিন দেহ হতে মলমুত্রের সাথে বেরিয়ে যায় এবং কোন কাজে আসে না
> অতিরিক্ত ভিটামিন দেহের কোন ক্ষতি করে না, কিন্তু অর্থের অপচয় হয়
>
ভিটামিনের ঘাটতি হলে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়
>
এই কারণে সর্বনিম্ন পরিমাণ ভিটামিন ব্যবহার সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজনবয়স ও সহযোগিতা অনুসারে মুরগির জন্য সর্বনিম্ন পরিমাণ ভিটামিনের ব্যবহার :

ভিটামিনের নাম ও ব্যবহার ইউনিট

বাচ্চা পুলেট লেয়ার ব্রয়লার

ভিটা- এ (কেজি প্রতি খাদ্যে আই ইউ)

১৫০০

১৫০০

৪০০০

১৫০০

ভিটা-ডি (কেজি প্রতি খাদ্যে আই ইউ)

২০০

২০০

৫০০

২০০

ভিটা- (কেজি প্রতি খাদ্যে আই ইউ)

১০

১০

ভিটা-কে (কেজি প্রতি খাদ্যে আই ইউ)

০.৫

০.৫

০.৫

০.৫

থাইয়ামিন - বি -১(কেজি প্রতি খাদ্যে মিঃ গ্রাম )

১.৮

১.৩

০.৮

১.৮

রিবোফ্লাবিন বি- ২ ( কেজি প্রতি খাদ্যে মিঃ গ্রাম)

৩.৬

১.৮০

২.২

১০.০

ভিটামিন বি-৫ ( কেজি প্রতি খাদ্যে মিঃ গ্রাম ) প্যানটোথেনিক এসিড

১০.০

১০.০

২.২

১০.০

পাইরিডস্কিন বি-৬ ( কেজিড় প্রতি খাদ্যে মিঃ গ্রাম )

নিয়াসিনড় ( নিকোটিনিক এসিড )(কেজি প্রতি খাদ্যে মিঃ গ্রাম)

২৭.০

১১.০

১০.০

২৭.০

কোলিন

১৩০০

৯০০

৫০০

৮৫০

বাইয়োটিন

০.১৫

১.০

১.০

০.১৫

ফলিক এসিড

-

-

-

-
ক্যাবালামাইন (বি-১২) (কেজি প্রতি খাদ্যে মিঃ গ্রাম )

০.০০৯

০.০০৩

০.০০৪

০.০০৯

ভিটামিন সি প্রয়োজন হয় না ; কিন্তু ধকল প্রতিকার ও নাভীর ক্ষত শুকানোর জন্য ব্যবহার করা হয়

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ ছাইফুল ইসলাম,মালঞ্চা, মাতাইশ মঞ্জিল, পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

মুরগীর বাচ্চা চাহিদার তুলনায় হ্যাচারী থেকে কম পাওয়া যাচ্ছে, চাহিদা অনুযায়ী বাচ্চা কোথায় পাওয়া যাবে পোল্ট্রি বিষয়ে ট্রেনিং নেওয়া প্রয়োজন, কোথায় ভাল ট্রেনিং পাওয়া যাবে

উত্তর

চাহিদা অনুযায়ী বাচ্চা পাবার ঠিকানা আমাদের "ব্রয়লার/লেয়ার মুরগির উৎস" সংক্রান্ত তথ্যে দেওয়া আছে
পোল্ট্রি বিষয়ে ভাল ট্রেনিং এর জন্য নিম্নের ঠিকানায় যোগাযোগ করা যায়ঃ
পশুসম্পদ অধিদপ্তর
, পশুসম্পদ ভবন, ফার্মগেট, ঢাকা-১২১৫
ফোনঃ ৯১১৮৩১২

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ রবিউল ইসলাম,মালঞ্চা, মাতাইশ মঞ্জিল, পাঁচবিবি, জয়পুরহাট

প্রশ্ন

১. মুরগীর বাচ্চার প্যারালাইসিস হচ্ছে, এর প্রতিকার কি?

উত্তর

রাইবোফ্লাভিন (ভিটামিন বি ২) অভাবে মুরগীর প্যারালাইসিস বা পা অবশ হয়ে যায় ; মুরগীর পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়, মুরগী ঠিক মত হাঁটতে পারে না; শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় বাইয়োটিন ও কোলিনের অভাবেও মুরগীর প্যারালাইসিস হয়

প্রতিকার:
মাছের গুঁড়া
, কাঁচা ঘাস, লালী গুড়া ও কাঁচা শাকসব্জীতে প্রচুর পরিমাণে এ ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ালে সুফল পাওয়া যায়

প্রশ্নকর্তার পরিচয়

মি. গৌড় কুন্ডু,পোলট্রি ও সার ব্যবসায়ী,পাঁচবিবি

প্রশ্ন

মাইক্রোপ্লজমা রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় (Preventive) কি ?

উত্তর

ভ্যাকসিনঃ এমজি ভ্যাক্স (০.৫ মি.লি.)ভ্যাকসিনের শ্রেণীঃ কিল্ডপ্রয়োগের মাধ্যমঃ মাংসপেশী বা চামড়ার নিচে ইনজেকশন
অথবা

পানির সাথে Tylan 45/Tiamul/Tylosin ওষূধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্দেশক্রমে ব্যবহার করতে হয়

প্রশ্ন

ডিমের খোশা শক্ত হওয়ার জন্য কি করতে হবে?

উত্তর

খাদ্যে ক্যালসিয়াম ও ফসফরাস ব্যবহার করতে হবে এবং খাদ্যের সাথে ভিটামিন "ডি-৩"যোগ করতে হবেসম্ভাব্য ডিম পাড়ার ২ সপ্তাহ পূর্বে খাদ্যে ২% হারে ক্যালসিয়াম ব্যবহার করতে হবেডিম পাড়তে শুরু করলে খাদ্যের সাথে ডাই ক্যালসিয়াম ফসফেট অথবা রক সল্ট ব্যবহার করা যায় 

মুরগীর বয়স(সপ্তাহ)

জৈব ফসফরাস(%)

জৈব ফসফরাস(%)

ক্যালসিয়াম

ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত

০-৬

০.৬

০.৪

০.৮৮-০.৯

২.২:১

৭-১০

০.৬

০.৩৫

০.৮৮-০.৯

২.৫:১

২১ এর উর্দ্ধে

০.৫

০.৪২

৩.৭৮-৮.০

৯.০:১

ক্যালসিয়ামের উৎসঃ- ঝিনুক শেল চূর্ণ করে খাদ্যের সাথে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ফসফেট, রক সল্ট ইত্যাদিও ব্যবহার করা যায়
ফসফরাসের উৎসঃ- হাড় চূর্ণ
, বোন মিল ইত্যাদি

প্রশ্ন

ডিমের উৎপাদন বাড়াতে হলে কি পদ্ধতি গ্রহণ করতে হবে?

উত্তর

০১. উন্নতমানের পুলেট উৎপাদন করতে হবে
০২. সঠিকভাবে পরিচর্যা করতে হবে

০৩. খাদ্য ও পানি ব্যবস্হাপনা সঠিক হতে হবে

০৪. ঘরের পরিচর্যা সঠিক হতে হবে
০৫. মুরগীর স্বাস্হ্য পরিচর্যার ব্যাপারে সচেতন হতে হবে

০৬. অনুৎপাদনশীল মুরগী বাছাই করে ফেলতে হবে

০৭. গ্রীট খাদ্য প্রদান করতে হয়
০৮. মুরগীর ধকল সৃষ্টি হয় এমন আচরণ পরিহার করতে হবে

০৯. মুরগীর ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্হা করতে হবে

প্রশ্নকর্তার পরিচয়

মোঃ শাহীন, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী, বিনধারা

প্রশ্ন

ভালো পোনা কোথায় পাওয়া যাবে?

উত্তর

- কাহালু , আদমদিঘি এবং বগুড়া সদর

এলাকা

নাম ফোন নম্বর

কাহালু

 

মোঃ আজহার আলী, ভাই ভাই মৎস্য হ্যাচারী

০১৭২-১০২৪৬৭

মোঃ শফিকুল ইসলাম, এস এস মৎস্য বীজাগার

০১৭১-৮৭৫৮১৬

আব্দুস সাত্তার কবিরাজ, ভাই বোন মৎস্য খামার

০১৭১-৯০২৬৪৪, ০১৭৬-৯৪৮১৪১, ০১৭৮-৮২৬৯৯৯

মোঃ জাহাঙ্গীর হেসেন, জাহাঙ্গীর মৎস্য খামার

০১৭১-৪৮৩৬৮২

মোঃ বেলাল হোসেন, বেলাল মৎস্য খামার

০১৭১-৪১০৪৬৩

মোঃ সাইফুল ইসলাম, যাতনা মৎস্য খামার

০১৭২-৬৮১৮৪৬

মোঃ বদিউল ইসলাম, এম বি মৎস্য হ্যাচারী

০১৭২-৮০৯৭৩৬

বগুড়া

আরিফা মৎস্য হ্যাচারী

০১৭১-৫৮৪০১৯

হারুণ মৎস্য হ্যাচারী

 

হান্নান মৎস্য হ্যাচারী

 

মকবুল মৎস্য হ্যাচারী

 

গাইবান্ধা

মুস্তফা হ্যাচারী

০১৭৩-৭১১১৩২, ০১৭৩-৭১২২৭৭

আদমদিঘি

মোঃ মহির উদ্দিন তালুকদার, জিএম মৎস্য খামার

০১৭১-৮৯৪৯৪০, ০৭৪১-৫৫৪৬৮

বেলাল সাহেব

 

হীরা চেয়ারম্যান

 
প্রশ্নকর্তার পরিচয়

প্রিতী রঞ্জন দাস, পাচমাঁথা, পাঁচবিবি
মিঃ খলিল
, পাঁচবিবিমিঃ ইকরামুল হক, মহিপুরমোঃ হালিম, মহিপুরমাহাবুবুর রহমান, মহিপুর

প্রশ্ন

মাটি ও পানি পরীক্ষা কোথায় করা যাবে?

উত্তর

- মোঃ আব্দুল হালিম, সায়েন্টিফিক অফিসার, সয়েল রিসার্চ ডেভেলপমন্টে ইনস্টিটিউট, সেউজগাড়ী, বগুড়াফোনঃ ০১৭৬-২৮৬৩৬৩
- মোঃ নজরুল ইসলাম
, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সয়েল রিসার্চ ডেভেলপমন্টে ইনস্টিটিউট, সেউজগাগী,বগুড়াফোনঃ ০৫১-৬৫৬৮৪
- মোঃ খায়রুল ইসলাম
, সায়েন্টিফিক অফিসার, সয়েল রিসার্চ ডেভেলপমন্টে ইনস্টিটিউট, সিলিমপুর, বগুড়াফোনঃ ০১৭৬-৩৩২৬৭৯
- আব্দুল আহাদ মন্ডল
, সায়েন্টিফিক অফিসার, সয়েল রিসার্চ ডেভেলপমন্টে ইনস্টিটিউট, সিলিমপুর, বগুড়াফোনঃ ০১৭১-৪৫৪১৯৫

প্রশ্নকর্তার পরিচয়

ছাত্র, পাঁচবিবি সদর

প্রশ্ন

সাচিবিক বিজ্ঞান নামে কোন বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে কি-না? থাকলে এর ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য

উত্তর

না, সাচিবিক বিজ্ঞান নামে কোন বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেইতবে প্রয়োজনীয় ঠিকানা এখানে দেয়া হলঃ
মোঃ ইউনুস হাওলাদার
,
সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান
,
সামাজিক বিজ্ঞান ও অফিস ব্যবস্হাপনা বিভাগ
,
ঢাকা কমার্স কলেজ
,
ঢাকা


 

 
Ruralinfobd.com